বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শনে সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। সোমবার পরিদর্শনকালে সিএমপি কমিশনারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি মনসুরাবাদ পুলিশ লাইন্সের মসজিদ, ৯ ইউনিট, ডিবি অফিস, বিশতলা আবাসিক ভবন এবং গভীর নলকূপ স্থাপনের স্থান পরিদর্শন করেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন, কল্যাণ ও কর্মপরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সিএমপি কমিশনার পুলিশ লাইন্সের সার্বিক পরিবেশ, অবকাঠামো ও ব্যবস্থাপনার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পুলিশ লাইন্সের পরিবেশকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে তিনি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ. উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহসিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সব খবর

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে...

দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে প্রতিবেশী ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি...

সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে...

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...

দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে প্রতিবেশী ভারতে বাংলাদেশের...

সিএমপিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও...

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও...

ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনও কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা

ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য...

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

আজ ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও...