সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকহাউজিং সোসাইটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে গত ৪টা সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম. বোরহানউদ্দীন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটির প্লটমালিক সমিতির উপদেষ্টা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর, উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দরী, উপদেষ্টা সাংবাদিক সিরাজুল করিম মানিক, উপদেষ্টা সাবেক ব্যাংকার ছরওয়ারুল কবির চৌধুরী, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজ উদদৌলা,চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক জাফর হায়দার,ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ড. মোজাম্মেল হক মিলন,সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ জহির, দপ্তর সম্পাদক আলমগীর চৌধুরী, এছাড়া আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবদুল হামিদ কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আল-কাদেরী,হাফেজ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দীন,হাফেজ মওলানা মোহাম্মদ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি অধ্যাপক শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক ইরফান রেজাখান, সহ-অর্থ সম্পাদক তারেক ইমাম, বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ গোলাম নবী, অধ্যাপক হাসানুল করিম, মোহাম্মদ আলমগীর সিকদার,মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ হানিফ খন্দকার, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলমগীর মিয়া, মোহাম্মদ ইনজামুল ইসলাম (জিকু), মোহাম্মদ আল আমিন হোসাইন।প্রধান আলোচক অধ্যাপক ড. এ.এস.এম. বোরহানউদ্দীন তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আশার আলো দেখিয়েছেন। মাহফিল শেষে দেশ, জাতি,বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালিন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের সব খবর

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে দ্রুত তিনশ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা অস্থায়ী দোকানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। আজ...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে করদাতাদের মধ্যে বিদ্যমান ভয় দূর করতে দেশের কর ব্যবস্থা সহজ ও অধিকতর স্বচ্ছ করার উদ্যোগ...

সর্বশেষ

রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং...

চসিকের অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে...

সরকার কর ব্যবস্থা সহজ করতে পদক্ষেপ নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কর নির্ধারণ নিয়ে...

রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

মিয়ানমারের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার আওতায় রোহিঙ্গাদের তথ্য যাচাইকরণ...

ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ...

মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গা সংকটের...