শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে অংশ নেওয়ার স্মৃতি এখনও মনে রয়েছে। বর্তমানে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আবারও সম্পৃক্ত হওয়ার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়, যা কিনা রাজনীতির ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন একটি ‘রিফ্রেশিং’ অভিজ্ঞতা। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে এমন একটি পরিবেশে আসতে পেরে আমি আনন্দিত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে কলেজিয়েট ক্লাব আয়োজিত ইনডোর স্পোর্টস জোন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। তিনি বলেন, স্কুলে পড়াশোনার সময়ের স্মৃতি এবং শিক্ষক–সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি জীবনের ভিত্তি তৈরি করে। স্কুলজীবনে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ পরবর্তী জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের জীবনে স্কুলের সেই শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মানুষের জীবনে স্কুলজীবনের বন্ধন সবচেয়ে শক্তিশালী আর অ্যালামনাই ক্লাব সেই বন্ধন আরো দৃঢ় করে। শিক্ষাজীবনের শুরুতে গড়ে ওঠা বন্ধন দীর্ঘদিন পরও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। অ্যালামনাই ক্লাবের মতো উদ্যোগ সাবেক শিক্ষার্থীদের সেই সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ সৃষ্টি করে। অ্যালামনাই ক্লাবের মাধ্যমে বহু বছর পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়। বিশেষ করে অবসরজীবনে থাকা সাবেক শিক্ষার্থীরা এখানে এসে খেলাধুলা করতে পারেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং পারস্পরিক যোগাযোগ বজায় রাখতে পারেন, যা একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ।

অ্যালামনাই ক্লাবের কার্যক্রম আরো সমপ্রসারিত করার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাই সংগঠন রয়েছে। কলেজিয়েট ক্লাবও ভবিষ্যতে আরো কার্যকর ও শক্তিশালী হয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অধ্যাপক ড. মোহীত উল আলম সহ সাবেক কলেজিয়েটিয়ান, স্কুলের সাবেক শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...