বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী রেস্তোরাঁ’য় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘর ও খাদ্য সংরক্ষণস্থলে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। সেখানে ডালডা, কিসমিস, দুধ, মোরব্বা, তেল, মসলা ও রুটি তৈরির খামিসহ বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে জীবিত ও মৃত তেলাপোকা এবং ছারপোকার বিচরণ ও পড়ে থাকতে দেখা যায়।

এছাড়া রেস্তোরাঁটির ফ্লোর স্যাঁতস্যাঁতে ও টাইলস ভাঙা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ, পোড়া তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদন এবং বিরিয়ানি তৈরিতে ক্ষতিকর কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে রেস্তোরাঁটির হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৮ ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রামের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...

বান্দরবানে এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের...