রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। ২০তম এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেট। র‌্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।

আগামী ২৮ সেপ্টেম্বর ‘গ্রুপ বি’-এর বিজয়ী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলের নিয়মিত ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। গেমসে স্বর্ণ জয়ই বাংলাদেশের মূল লক্ষ্য।

ওপেনার হিসেবে দলে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন এবং মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডারে লিটনের সাথে আছেন নাজমুল হোসেন শান্ত, হৃদয়, ইয়াসির আলী চৌধুরী।

অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন ও শেখ মাহেদি হাসান। দলের পেস বোলিং আক্রমণে থাকছেন- শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক

হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...