রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ডিজিটাল সার্ভে শেষ হলে চিরতরে জালিয়াতি বন্ধ হবে : ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারি মামলা নিরসন হবে। নতুন এই ডিজিটাল সার্ভে ব্যবস্থা চালু হলে ভূমিসংক্রান্ত জালিয়াতি চিরতরে বন্ধ হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।

আজ শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামক বিশেষ অ্যাপ চালু করা হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অফিস প্রাঙ্গণে থাকলে ‘ভূমি দৃষ্টি’ নামক এই অ্যাপে ‘সবুজ সংকেত’ এবং বাইরে গেলে ‘লাল সংকেত’ প্রদর্শিত হবে। এর মাধ্যমে সেবা প্রদানকারীর সেবা প্রদানের স্বচ্ছতা নির্ধারণ করা সহজ হবে এবং সেবার মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভূমি সেবার মান অধিকতর নিশ্চিতকরণ প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সেবা প্রার্থীরা যেন কোনো অস্বস্তি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে ‘সেবা কুঞ্জ’ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই ভূমি মন্ত্রণালয়ের অতীতের দুর্নাম ঘুচিয়ে দেশের ভূমি মালিকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দ্রুত সেবা নিশ্চিত করতে। ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে ভবিষ্যতে আর কোনো রেকর্ড ভুল হওয়ার সুযোগ থাকবে না।’

চট্টগ্রাম ও রাজশাহীতে ডিজিটাল সার্ভে শুরু করা প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল জানান, চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)-এর পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে একযোগে এই আধুনিক জরিপ কাজ শুরু হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী হাটহাজারীতে জনকল্যাণমূলক  ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এরপর তিনি মির্জাপুরে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমানের চারা বিতরণ করেন।

প্রতিমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানগুলোতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুর...

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম...

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে...

সর্বশেষ

মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে কার্যক্রম...

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে...

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার...

পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য...