শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধার্ঘ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে কবির স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তি, নজরুলসঙ্গীত, নৃত্য ও কবির জীবনের ওপর আলোচনার মাধ্যমে বিদ্রোহী কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই কথামালা পর্বের স্বাগত বক্তব্যে কবির সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। মূখ্য আলোচক হিসেবে কবির জীবনী নিয়ে আলোচনা করেন নানুপুর লায়লা কবির কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গবেষকরা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অসামপ্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতার প্রতীক। তাঁর সাহিত্য ও সঙ্গীত আজ বহুগুণ বেশি প্রাসঙ্গিক। ৫০তম প্রয়াণ দিবসে তাঁর আদর্শ ও লেখনীকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করতে হবে।

আলোচনা পর্ব সমাপনে একাডেমির মিলনায়তনে শুরু হয় মূল সাংস্কৃতিক আয়োজন। জেলা শিল্পকলা একাডেমির ছাত্র–ছাত্রী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলের কবিতা ও কালজয়ী গানগুলো এক অনন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত প্রশিক্ষক অপু বর্মন এর পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতদল, তাপস কুমার বড়ুয়ার সঙ্গীত পরিচালনায় নজরুল একাডেমি। জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল ও স্থানীয় নৃত্যদলের পরিবেশনায় নজরুলসঙ্গীতের সাথে মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শক–শ্রোতাদের মুগ্ধ করে। দলীয় নৃত্য পরিবেশন করে, জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল– নৃত্য পরিচালনায় নৃত্য প্রশিক্ষক প্রমা অবন্তী ও তরুণ চক্রবর্ত্তী, দ্বীপশিখা নৃত্যগোষ্ঠি, কল্পবৃক্ষ–নৃত্য পরিচালনায় সৌমিত্র শুভ্র।এছাড়া জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি দলের আবৃত্তিশিল্পীরা কবি নজরুলের সাম্যবাদী ও চেতনামূলক গণজাগরণে কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্তা।

এই বিভাগের সব খবর

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। আজ শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম...

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে...

সর্বশেষ

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে...

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

কাপ্তাইয়ের পানি বিপৎসীমায়, খোলা হচ্ছে ১৬ জলকপাট

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার...

পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং দেশের বৈদেশিক বাণিজ্য...

প্রধানমন্ত্রীর ঘোষণার পর গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে সমীক্ষা

প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর অভয়ারণ্য, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনকে...