বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির প্রস্তুতি সভা গত ২২ আগস্ট চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৩০ ও ৩১ অক্টোবর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুসাহিত্য উৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখেন ডা. প্রণব কুমার চৌধুরী, বিপুল বড়ুয়া, আজিজ রাহমান, মিজানুর রহমান শামীম, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী, ইসমাইল জসীম, কাসেম আলী রানা, জসিম উদ্দিন খান, রুনা তাসমিনা, লিপি বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, মুহাম্মদ মহসীন চৌধুরী, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, শুকলা আচার্য প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ সাকী, জিএম জহির উদ্দীন, এসএম আবদুল আজিজ, গৌতম কানুনগো, সুবর্ণা দাশ মুনমুন, সাবরিনা আফরোজা, মিতা পোদ্দার, জেবারুত সাফিনা, পুলক চন্দ, আশীষ বসাক, মারজিয়া খানম সিদ্দিকা, সিমলা চৌধুরী, লাকী সেন, কোহিনুর আকতার, শুভাশীষ দত্ত, পথিক উত্তম, জোনাকী দত্ত, সালাম সৌরভ, নাঈমা হক, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, লিটন কুমার চৌধুরী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, বিকাশ বড়ুয়া, সঞ্চিতা তালুকদার, জাহিদুল ইসলাম, নাসের রহমান, তাপস চক্রবর্তী, আবদুল হান্নান হীরা, খালেছা খানম, কানিজ ফাতিমা, এম কামাল উদ্দীন, তসলিম খাঁ, আরিফ রায়হান, নাটু বিকাশ বড়ুয়া। প্রস্তুতি সভায় সকলের সহযোগিতা কামনা করা হয় এবং উৎসবে অংশগ্রহণেচ্ছু লেখকদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়।

