সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়ছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘদিন ধরে চলা এই লড়াইয়ের মধ্যে নতুন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে। মাস তিনেক আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট ধরা পড়েছে তার; আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।

রবিবার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা, শারীরিক অবস্থা ও মানসিক প্রস্তুতির কথা জানিয়েছেন সামিয়া।

পোস্টে সামিয়া জানান, তিন মাস আগে পরীক্ষা করে তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত করে চিকিৎসকরা। পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। ফলে বর্তমানে তাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এবারের অভিজ্ঞতা তাই তার কাছে একটু অন্যরকম বলে পোস্টে জানান সামিয়া। তিনি জানান, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সাথে লড়াই করছেন। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল।

কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে চিকিৎসকরা সতর্ক করলেও তা নিয়ে মন খারাপ না করে বরং মানসিকভাবে প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুল পড়ে যাওয়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করিয়ে সেই লুক উদযাপন করেছেন এবং নিজেকে মানসিকভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন।

নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে সামিয়া লেখেন, ‘ডাক্তার বলেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে। তাই বিষয়টাকে নিয়ে মন খারাপ না করে বরং স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই— সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া আফরিন। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে ক্যানসার আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন।

এই বিভাগের সব খবর

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সচিবালয়ে...

সর্বশেষ

চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত...

রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

রাঙ্গামাটি জেলায় আজ মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ করেছে...

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....

সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডের আবেদন, শুনানি বৃহস্পতিবার

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায়...

পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেয়া হবে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...