সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি, আবেদন ১৫ নভেম্বর থেকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

এদিকে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আজ চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সে অনুযায়ী বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি (শুক্রবার), এ ইউনিটের ৩০ জানুয়ারি (শনিবার), সি ইউনিটের ২৯ জানুয়ারি, (শুক্রবার) এবং ডি ইউনিটের ৬ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
এছাড়া বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি (বুধবার), বি-২ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।

অন্যান্য বছরের মতো এবারও চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস)- এই তিন বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একার পক্ষে এই সংকটের বোঝা...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের...

সর্বশেষ

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়...

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে : শামা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট...

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের

৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী...

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ...

ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা

ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রংপুর নগরীর মাছুয়াপাড়ায়...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...