রবিবার, ২৩ আগস্ট ২০২৬

মাদক নির্মূলে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে ওঠার অন্যতম বড় কারণ মাদক।

তিনি বলেন, যারা মাদককে উদ্দীপক হিসেবে ব্যবহার করছে, তারা নিজেদের পাশাপাশি সমাজকেও বিকৃত মনস্তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রয়োজন সকলের সমন্বিত সামাজিক প্রচেষ্টা।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস্থ সিভিক সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদক বহনকারী, ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আমরা যদি একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেই, তাহলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।

মীর হেলাল বলেন, সরকার মাদক থেকে তরুণ ও কিশোর সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষার প্রসার এবং বিভিন্ন পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান কারাগার ব্যবস্থায় মাদকসংক্রান্ত আসামিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। তবে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেখানে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদকসংক্রান্ত মামলায় কারাগারে থাকা ব্যক্তিরা যাতে সাধারণ বন্দিদের মধ্যে মাদকের বিস্তার ঘটাতে না পারে সেই লক্ষ্যেই এ উদ্যোগ।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিক আহমদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ফের চালু, গ্যাস সরবরাহে উন্নতি

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি পরিচালিত ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনাল তিন দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ...

হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী

বিকল্প অর্থায়নের উৎস তৈরি, পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা এবং প্রচলিত ঋণনির্ভরতা কমাতে হংকংয়ে বাংলাদেশকে কেন্দ্র করে ২০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ...

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার...

সর্বশেষ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ফের চালু, গ্যাস সরবরাহে উন্নতি

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি পরিচালিত ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন...

হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ : অর্থমন্ত্রী

বিকল্প অর্থায়নের উৎস তৈরি, পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা এবং প্রচলিত...

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা...

ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

সরকার কঠিন সময়ে দায়িত্ব নিলেও অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ...