শনিবার, ২২ আগস্ট ২০২৬

কক্সবাজারে চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।

রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান তারা। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের বাস থেকে উদ্ধার করা হয়।

একই সঙ্গে যাত্রীদের মালামালও বাসের ভেতর থেকে খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বাসটিতে থাকা একজন যাত্রী বলেন, আমরা কক্সবাজারে ঘুরতে এসেছিলাম। আমার সিট নম্বর ছিল এইচ-১।

ঢাকা যাচ্ছিলাম। গাড়িতে আগুন লাগার বিষয়টি চালক বা হেল্পার আমাদের জানায়নি। প্রথমে পোড়া গন্ধ পাই, পরে আগুন দেখতে পাই। স্থানীয়রা বাসের জানালার গ্লাস ভেঙে আমাদের উদ্ধার করেন।’

আরেক যাত্রী বলেন, আমরা পরিবারের ৭ জন কক্সবাজারে বেড়াতে এসেছিলাম।

গাড়ির ভেতরে আগুন লাগার পর ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্থানীয়রা জানালার গ্লাস ভেঙে আমাদের বের করে না আনলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

তিনি আরও বলেন, আগুন লাগার পর চালক ও হেল্পারকে তিনি বাসের ভেতরে দেখেননি।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাসটির চালক ও হেল্পার আগুন লাগার পর পালিয়ে গেছেন বলে যাত্রীদের অভিযোগ। তবে তাদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর সড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারায় জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (২০...

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে...

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

শুক্রবার রাতের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেরুং ইউনিয়নে বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকা সড়ক ও...

সর্বশেষ

বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের...

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার...

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

শুক্রবার রাতের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরং, কবাখালী,...

ক্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম...