শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের ‘বিদ্যানিকেতন’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রামের ইছানগরে যাত্রা শুরু করেছে ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’। বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে নির্মিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার চট্টগ্রামের ইছানগরে আয়োজিত অনুষ্ঠানে ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতনের’ উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের (সিজিএফডব্লিউএ) প্রেসিডেন্ট, কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষক–শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।

এ সময় মহাপরিচালক বলেন, শিশুদের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ বিদ্যানিকেতন প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণের সন্তানদের জন্য উন্নত শিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশেও এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে কোস্ট গার্ড বিদ্যানিকেতন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে মহাপরিচালক বিদ্যানিকেতনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ–সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে বিদ্যানিকেতন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। এরপরই মন্ত্রিসভার নতুন...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার(২১ আগস্ট) বেইলি...

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করতেন এই অভিনেতা। অভিনয়ের জন্যই দর্শকদের...

সর্বশেষ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক...

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। অভিনয়ের জন্য...

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে...

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৪৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...