শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে নগরীর চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে চান্দগাঁও থানা এলাকার লায়লা টাওয়ারের সামনে তার পূর্ব পরিচিত প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাকিব চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিতের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। ঘটনার পর আমরা অভিযানে আছি।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকমান হোসেন মুন্না জানান, নিহত মো. সাকিবেব বাড়ি চান্দগাঁওয়ের চর রাঙ্গামাটিয়া এলাকার সালেহ আহমদ চৌধুরীর বাড়ি।

জানা গেছে সাকিবের সঙ্গে মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে তার পূর্ব পরিচিত অপর একটি গ্রুপের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার প্রতিপক্ষ। এসময় রক্তাক্ত অবস্থায় লায়লা টাওয়ারের সামনে সাবিককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাকিব নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে।

ছেলে খুন হওয়ার খবর পেয়ে হাসপাতালে সাবিকের মা–বাবা সহ আত্মীয় স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই বিভাগের সব খবর

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। এরপরই মন্ত্রিসভার নতুন...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার(২১ আগস্ট) বেইলি...

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করতেন এই অভিনেতা। অভিনয়ের জন্যই দর্শকদের...

সর্বশেষ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক...

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়করাজ রাজ্জাক। অভিনয়ের জন্য...

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে...

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৪৬

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬...

শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের ‘বিদ্যানিকেতন’

নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে শিশুদের মাঝে শিক্ষার আলো...