রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। যদিও বুধবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে ইন্টার মায়ামিকে। আর্জেন্টাইন মহাতারকা ২৬ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে পোস্টের কোণায় বল পাঠিয়ে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

সতীর্থদের সঙ্গে গোল উদযাপনে মেসি ক্ষণিকের জন্য হাসলেও পরে ফিলাডেলফিয়ার বিপক্ষে নিজের চেনা উদযাপনটি করেন আকাশের দিকে আঙুল তুলে। এর মাত্র পাঁচ মিনিট আগে মায়ামির প্রথম গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির। বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে ওঠা উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে বল বাড়িয়ে দেন তিনি। সুয়ারেজ হেড করে বল বাড়িয়ে দিলে পোস্টেও কাছ থেকে গোল করেন তরুণ মার্কিন খেলোয়াড় ড্যানিয়েল পিন্টার।

তবে ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভ এবং ৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে এক পয়েন্ট নিশ্চিত করে স্বাগতিকরা। মায়ামির কোচ গিয়ের্মো হয়োস বলেন, “আমরা জিততে এসেছিলাম, কিন্তু পারিনি।”

“ড্রয়ে আমরা খুশি নই, কারণ আমরা ড্র পছন্দ করি না। তবে এখন আমাদের বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে এবং পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে, যেটি ৭২ ঘণ্টারও কম সময় পর,” শনিবার টরন্টো এফসির বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে একথা বলেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি ১৩ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার চেয়ে তিন গোল এগিয়ে আছেন ক্রোয়েশিয়ার পিটার মুসা। বুধবার রিয়াল সল্ট লেকের বিপক্ষে ডালাসের ৪-৩ জয়ে মুসা দুটি গোল করেন।

বাবা হোর্হে মেসি ৮ আগস্ট মৃত্যুবরণ করেন। আর্জেন্টিনা থেকে ফিরে মায়ামির হয়ে খেলা আগের দুই ম্যাচে গোল করতে পারেননি মেসি। ওই দুই ম্যাচের প্রথমটিতে মায়ামি মেক্সিকোর ক্লাব লেয়নের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয়। এরপর এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে তারা। ওই ম্যাচে মেসি একটি পেনাল্টিও মিস করেন।

মায়ামি এখন টানা চার ম্যাচে জয়হীন এবং ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে বুধবার নিউইয়র্ক রেড বুলসকে ১-০ গোলে হারিয়েছে ন্যাশভিল।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...