বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সেবার ৫০ বছর পূর্তি, রোটারি ক্লাব আগ্রাবাদের ইনস্টলেশন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সেবার ৫০ বছর পূর্তি উপলক্ষে রোটারি ক্লাব অব আগ্রাবাদের ৫০তম ইনস্টলেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন রোটারি বর্ষের জন্য ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এজিএম গিয়াস উদ্দিন এবং সেক্রেটারি ফয়সাল বিন আলম।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসিডেন্ট জাফর আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট ড. রুবানা হক। অনলাইনে যুক্ত হয়ে তিনি রোটারির মানবিক মূল্যবোধকে আরো এগিয়ে নেওয়া এবং সমাজের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব আগ্রাবাদের চার্টার্ড মেম্বার এম এ আউয়াল। তিনি ভবিষ্যতেও মানবিক কার্যক্রম আরো সম্প্রসারণের আহ্বান জানান।

প্রোগ্রাম চেয়ার ও সঞ্চালক ছিলেন এস এম কেরামতুল আজিম। বক্তারা বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে রোটারি ক্লাব অব আগ্রাবাদ স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে রয়েছে। পাঁচ দশকের এই পথচলা ক্লাবের সদস্যদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতার প্রতিফলন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট এজিএম গিয়াস উদ্দিন ক্লাবের আগামী দিনে আরো কার্যকর ও টেকসই মানবিক প্রকল্প গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্বাস্থ্যসেবা, অসহায় মানুষের সহায়তা এবং সমাজের প্রয়োজনভিত্তিক বিভিন্ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

নবনির্বাচিত সেক্রেটারি ফয়সাল বিন আলম বলেন, নতুন রোটারি বর্ষকে আরো সেবামুখী ও অর্থবহ করে তোলাই তাঁদের লক্ষ্য। র‌্যাফেল ড্র পরিচালনা করেন রোটারিয়ান লতিফ আনোয়ার চৌধুরী। বোর্ড অব থ্যাংঙ প্রদান করেন ডা. ঝুলন দাস শর্মা।

এই বিভাগের সব খবর

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

জেলার বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছোট হরিণা জোন। সম্প্রীতি ও...

চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। একইসঙ্গে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য...

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিকের আত্মসমর্পণ

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবির...

সর্বশেষ

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

জেলার বরকল উপজেলার ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র...

চট্টগ্রামের সিভিল সার্জন ওএসডি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশেষ...

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিকের আত্মসমর্পণ

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ...

প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি...

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে...

আজ বাংলাদেশে আসছেন পীর সাবির শাহ্‌

আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায়...