বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এসএস পাওয়ার-১-এর জন্য প্রায় ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি সার্কুলার পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংক পিএলসির অংশের অবশিষ্ট প্রায় ৩২ লাখ মার্কিন ডলার ছাড় এবং প্রতিষ্ঠানটির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংকের অংশের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় এবং এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৭কক(৩) ধারার বিধান প্রযোজ্য হবে না।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে, এ ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতেও এ খাতে রূপালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। একই বিষয়ে বিআরপিডি-২ বিভাগের পরিচালক মো. বায়েজিদ সরকার স্বাক্ষরিত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, ফের কমলো গ্যাস সরবরাহ

মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েকদিনের...

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ...

ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষানুরাগী জামাল উদ্দীন

চট্টগ্রামের পটিয়া উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিশিষ্ট...

সর্বশেষ

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, ফের কমলো গ্যাস সরবরাহ

মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) শেষ...

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম...

ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষানুরাগী জামাল উদ্দীন

চট্টগ্রামের পটিয়া উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছনহরা ষোড়শী বালা...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দস্তগীর ও গ্র্যান্ড সিকদারকে জরিমানা

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না করায় চট্টগ্রাম নগরীর...

দেশের সব প্রাথমিক বিদ্যালয় আসছে সরকারি মনিটরিংয়ের আওতায় : ববি হাজ্জাজ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার...