রবিবার, ২৮ জুন ২০২৬

সাক্কুকে হারিয়ে কুমিল্লার নতুন মেয়র রিফাত

- Advertisement -
Single page 1st Paragraph

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। নৌকা প্রতীক নিয়ে ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

আরফানুল হক রিফাত ৩৪৩ ভোটের ব্যবধানে মনিরুল হক সাক্কুকে পরাজিত করেছেন।

বুধবার (১৫ জুন) রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার যায়নি।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।
কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন।

দেশে প্রথমবারের মত সিসি ক্যামেরা বসিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। সেই সিদ্ধান্ত অনুযায়ী কুসিকের ১০৫টি ভোটকেন্দ্র ৮৫০টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...