শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।

আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভার কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সংসদীয় দলের এই বৈঠকে রাষ্ট্রপতি পদ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার সংসদ সভা কক্ষে ২৩তম রাষ্ট্রপতির নির্বাচনে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটাভোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীতি প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর প্রার্থী হয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন সংসদ সদস্য।

সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ সভা কক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ হয়েছিলো। ওই সময়ে বিএনপির প্রার্থী হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরুল হায়দার চৌধুরী।

নির্বাচনে আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীকে (৯২ ভোট) পরাজিত করে রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। তিনি ভোট পেয়েছিলেন ১৭২টি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪৩

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫ হাজার ৭৮৪টি ইয়াবা, ৮৮ কেজি...

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ ঘণ্টা প্যারোলে মুক্তির নির্ধারিত সময়ের মধ্যে বিকাল...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪৩

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত...

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয়...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর...

মেয়াদোত্তীর্ণ ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, পটিয়ায় হাক্কানিয়াকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার নতুন করে তারিখ...

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৮ এলাকায় তদারকির দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী বিশেষ...