বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পানির এটিএম বুথ বাড়াবে চট্টগ্রাম ওয়াসা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর জন্য আরও সহজলভ্য ও মানসম্মত পানি সেবা নিশ্চিত করার জন্য পানির এটিএম বুথ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ২০ থেকে ৩০টি পানির এটিএম বুথ স্থাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

তিনি বলেন, এটিএম বুথের মাধ্যমে জনগণকে স্বল্পমূল্যে সুপেয় পানি প্রদান করাই হলো এর মূল লক্ষ্য। নিন্ম আয়ের জনগোষ্ঠি অধ্যুষিত এলাকা এবং জনগণের চাহিদার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকাসমূহে অগ্রাধিকার ভিত্তিতে পানির এটিএম বুথ স্থাপন করা হবে।

চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আর্ন্তজাতিক এনজিও সংস্থার মাধ্যমে এই এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বর্তমানে ওয়াটার এইড এবং চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপন কার্যক্রম পরিচালনা করা হবে। এটিএম বুথ সমূহ ওয়াসার পানি সংগ্রহ করে ইউভি সিষ্টেমে ফ্লিটার করে স্বল্পমূল্যে সুপেয় পানি জনগণকে সরবরাহ করে থাকে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পথচারী থেকে শুরু করে সকল জনগণ এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারে বিধায় অধিকাংশ এলাকা থেকে এই বুথ স্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে। জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিও এর সাথে যৌথ উদ্যোগে এটিএম বুথ স্থাপন করার কাজ হাতে নিয়েছে। মূলত সুপেয় পানি সরবরাহ জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং সেবা সহজীকরণই হলো সংস্থার মুল উদ্দেশ্যে। এবিষয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর সহযোগতিা কামনা করছে।

এই বিভাগের সব খবর

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল...

সর্বশেষ

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট...

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

মাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর

ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.)...