বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন : শাহে আলম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের অধীনে পাঁচ ধরনের নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনগুলো হলো-সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চলতি অর্থবছরে এসব নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় সরকার বিভাগের বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনে কাজ করছে।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। দেশের যেসব এলাকায় ময়লা-আবর্জনা রয়েছে, পর্যায়ক্রমে সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল...

সর্বশেষ

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট...

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

মাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর

ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.)...