মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নারীদের জন্য বিশেষ বাস: ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও বেছে নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য ‘বিশেষ বাস’ সার্ভিস চালু হতে হচ্ছে আগামীকাল (মঙ্গলবার)। এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপে রাজধানী ঢাকার পাশপাশি চট্টগ্রামকেও বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল চট্টগ্রামেও যাত্রা শুরু করবে ‘বিশেষ মহিলা বাস’। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।

চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ জন্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি আজ বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

তিনি আরো জানান, শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও বেছে নিয়েছেন। তিনি চট্টগ্রামের জন্যও দুটি বাস বরাদ্দ করেছেন, সেগুলো আগামীকাল থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাসগুলো উদ্বোধন করা হবে। চট্টগ্রামকে এগিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মহোদয়সহ বিআরটিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’

আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।

এই বিভাগের সব খবর

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারির...

মডেল রিধির আত্মহত্যার ঘটনায় প্রেমিকের জামিন শুনানি পেছাল

মডেল রিধিকা রিধির আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানি পিছিয়েছে। মঙ্গলবার(১৮ আগস্ট) জামিন শুনানির কথা ছিল, তবে আসামিপক্ষের আবেদনে...

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে মামলা, তদন্তে বিষাক্ত গ্যাসের সন্ধান

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ। একই...

সর্বশেষ

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে ‘মানবতাবিরোধী...

মডেল রিধির আত্মহত্যার ঘটনায় প্রেমিকের জামিন শুনানি পেছাল

মডেল রিধিকা রিধির আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার...

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে মামলা, তদন্তে বিষাক্ত গ্যাসের সন্ধান

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত...

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু

নারীদের স্বস্তিদায়ক যাতায়াতে চট্টগ্রামেও চালু হল গোলাপী বাস। মঙ্গলবার(১৮ আগস্ট)সকালে...

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করে বাংলাদেশ ও ভারতের...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং...