সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চকবাজার থানা বিএনপির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চকবাজার থানা বিএনপির তরুণ সংগঠক ও থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম শিপুর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। স্থানীয় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। আয়োজক নুর আলম শিপুর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রেরণা জোগাবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের আয়োজক নুরুল আলম শিপু তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন, কাপাসগোলা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চকবাজার থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সিটিজেন ফোরামের সভাপতি আনিসুজ্জামান সাইমন চৌধুরী, ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. মনজুর আলম, বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ, এস এম আবু সালেহ, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু আহমেদ, বিএনপি নেতা বখতিয়ার আলম, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু. সাধারণ সম্পাদক হিরো। অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে জসীমউদ্দীন, ইলিয়াস জিকু, ইমরান লিটন, আলী হায়দার রানা ও আমির মাহমুদ খসরু রাজু, ফরহাদুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ ফাহিম, হাজেরা তাজু ডিগ্রি কলেজ ছাত্রদলের জাওয়াদ ও প্রাচুর্য বড়ুয়া, মহসিন কলেজ ছাত্রদলের শামীম এবং ছাত্রদল নেতা আদিত্য বড়ুয়া, নিলয়, নাফিজ ও বেলাল।

এই বিভাগের সব খবর

বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

বিহারের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এতে আরো ১৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। ভারতে বড় সমাবেশ...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো....

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। পরবর্তী...

সর্বশেষ

বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

বিহারের একটি হিন্দু মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজনের প্রাণহানি...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চালক সজিব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায়...

সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে বিপুল বিদেশি সিগারেট-আইফোন জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআইয়ের তল্লাশি অভিযানে বিপুল...

বাংলাদেশের কাছে হারের পর জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার হারকে এ...

দেশের ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং...