রবিবার, ১৬ আগস্ট ২০২৬

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নবাগত মডেল অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিষয়টি ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রিধিকার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলছে।

ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। বর্তমানে তাঁর মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন।”

পরিবারের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রিধিকার মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে তাঁর সঙ্গে ওই ব্যক্তির কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক মো. ওয়াদুদ জানিয়েছেন, রিধির পরিবারের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম ‘লীনা আক্তার’ উল্লেখ রয়েছে।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে আসেন। পরে অভিনয়েও যুক্ত হন। তাঁর অভিনীত নাটকের মধ্যে আছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ‘সুন্দরী’ ইত্যাদি।

পুলিশের পক্ষ থেকে মরদেহের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান থাকার কথা জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

এই বিভাগের সব খবর

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টেস্ট ক্রিকেটে টানা চারদিন বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটল। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই এভাবে দাপট দেখানো যে কোনো দলের জন্যই স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ...

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

সর্বশেষ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টেস্ট ক্রিকেটে টানা চারদিন বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটল। শক্তিশালী...

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...