বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

অস্ত্র উদ্ধারের দাবি

গোমাতলীতে চিংড়ি ঘেরে ফাকা গুলি বর্ষণ,  আতঙ্কিত এলাকাবাসী

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ফাঁকা গুলি বর্ষণ করে চিংড়ি ঘের জবর দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। এতে এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে । এলাকাবাসী অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ।
বুধবার ( ১৫ জুন) গভীর রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলী এলাকার চৌধুরী ঘোনা প্রকাশ হাফেজ মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা যায়, পোকখালী গোমাতলী এলাকার একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘের জবর দখল, অপরের জমি দখল, খুন ,মারামারিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে । এই বাহিনীর রাম রাজত্বে এলাকার সাধারণ লোকজন জিম্মি হয়ে আছে। এদের বিরুদ্ধে খুন মারামারি,জবর দখলসহ বিভিন্ন মামলা থাকলে ও থেমে নেই এদের অপকর্ম। এরা বিশাল বাহিনী গঠন করে এ অপরাধী কার্জক্রম নিয়ন্ত্রণ করছে বলে জানান এলাকার লোকজন।
সম্পতি এ চক্রের লুলোপ দৃষ্টি পড়ে চৌধুরী ঘোনার উপর । এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গভীর রাতে অস্ত্রের মহড়া দিয়ে এই সংঘবদ্ধ চক্র চৌধুরী ঘোনায় ফাঁকা গুলি বর্ষণ করে । গভীর রাতে একেরপর এক গুলির শব্দে এলাকার লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেকে চিংড়ি ঘেরের বাসা থেকে ভয়ে পালিয়ে যায় ।
অন্যদিকে রাতে গুলি বর্ষণের ঘটনায় এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান ।
বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেতে এলাকাবাসী অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন ।
পোকখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি স্থানীয় রহমত উল্লাহ জানান, এই বাহিনী গভীর রাতে বৃষ্টির মত গুলি বর্ষণ করতে থাকে এবং ১৫ রাউন্ড গুলি ছুড়ে। আমরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। অস্ত্রধারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
জমির মালিক পক্ষ ওবাইদুল হক চৌধুরী গংয়ের ওয়ারিশ কলিম উল্লাহ জানান, আমাদের জমি নিয়ে কোন বিরোধ নেই যারা এ সব করতেছে তাদের বিরুদ্ধে খুন জবর দখল সহ বিভিন্ন মামলা ও অভযোগ রয়েছে । এটা এদের পেশা । এদের কোন দাবি থাকলে আমাদের সাথে কথা বলতে হবে ,বসততে হবে । রাতের অন্ধকারে গুলি ছুড়ে জায়গা পায় না , জায়গা পেতে কাগজ লাগবে ।
স্থানীয় আয়োব আলী ,জসিম,আবদুল্লাহ,সাদ্দামসহ অনেকে জানান, মোহাম্মদ ছৈয়দ, মাহমুদুল হক মেম্বার, মোজাহের , মোহাম্মদ হোসেন প্রকাশ রাইফেল মাছন এ ঘটনার মুল হোতা । এরাই সমস্ত অপকর্ম নিয়ন্ত্রণ করে ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং বিষয়টি ঘের নিয়ে বিরোধ উভয় পক্ষেকে ডাকা হয়েছে। এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।...

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...

চট্টগ্রামে ৫৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের মতো চট্টগ্রাম...