জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিও তিনি। প্রায়শই নিজেকে নান্দনিক রূপে নিজেকে মেলে ধরেন ভক্তদের মাঝে। ভক্তরাও তার রূপের প্রশংশা করেন সবসময়।
সম্প্রতি শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন সাদিয়া আয়মান। ছবিতে তাকে দেখা যায়, ধবধবে সাদা এক শাড়িতে; যাতে রয়েছে সূক্ষ্ম নকশা। তার সাদা ব্লাউজটিতেও হাতার কাছে রঙিন ফুলের সুতার কাজ নজর কেড়েছে।
এছাড়াও একটি সিঙ্গেল লেয়ার মুক্তার মালা পরেছেন অভিনেত্রী; যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। খোলা চুল ও মিষ্টি হাসি তাকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
স্টাইলিশ এই অবতারের ফটোসেশনে সাদিয়া আয়মান বেঁছে নিয়েছেন এক চমৎকার ব্যাকগ্রাউন্ড! ফুলের বাগানকে পেছনে রেখে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। আর তা প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা…’।
ছবিগুলো প্রকাশ করতেই প্রশংসায় ভরে গেছে সাদিয়ার পোস্টের মন্তব্য ঘর। ভক্তদের কেউ লিখেছেন, ‘আপনি অসম্ভব সুন্দর’। কেউ মন্তব্য করছেন, ‘সাদা পরী’ লিখে। অনেকে আবার ভালোবাসার ইমোজির মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান
অনলাইন ডেস্ক

