শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবানে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পাড়ার ১৯ জন শিক্ষার্থীকে দুই সপ্তাহব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে আয়োজিত এ প্রশিক্ষণে গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউন্সেলিং ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা বিষয়ে এমন প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজ নিজ পাড়া ও গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে পারবেন।

আজ বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

এ সময় তিনি প্রশিক্ষণটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্তদের দুর্গম এলাকায় প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরফরাজসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, চিকিৎসক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় পাড়াভিত্তিক প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে প্রত্যন্ত এলাকার মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

তারা আরও জানান, পার্বত্য এলাকায় নিরাপত্তার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গুনিয়ায় ছাদের র‍্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু...

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিও তিনি। প্রায়শই নিজেকে নান্দনিক রূপে নিজেকে মেলে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একটি জাহাজ মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ এবং অপরটি বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’ বলে...

সর্বশেষ

রাঙ্গুনিয়ায় ছাদের র‍্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের...

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা...

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা...

সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

কাপ্তাই সড়কে বন্যহাতির অবস্থান, বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

জেলার কাপ্তাই-আসামবস্তী আগর বাগান সড়কের ওপর দীর্ঘ সময় ধরে...