মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

লিড প্লাটিনাম সনদ পেল পাহাড়তলী টেক্সটাইলস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনে অনন্য মাইলফলক অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্পাহানির শতভাগ রপ্তানিমুখী স্পিনিং মিল পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (USGBC) পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২-কে বিশ্বমানের লিড প্লাটিনাম (LEED Platinum) সনদ দেওয়া হয়েছে।
(৯ আগস্ট) এক অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে সনদটি তুলে দেন গ্রিন বিল্ডিং কাউন্সিল, শ্রীলঙ্কার চেয়ারম্যান মাহেন্দ্র জায়ালাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
এছাড়া চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, লিড প্লাটিনাম কনসালট্যান্ট, স্থপতি, ব্যাংকার, ইস্পাহানি গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন কারখানার উচ্চমান বজায় রাখার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সনদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড ১৯৫৪ সাল থেকে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।
আধুনিক প্রযুক্তি ও দক্ষ উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটির পাঁচটি উৎপাদন ইউনিট রয়েছে। এসব ইউনিটে বছরে প্রায় ২৩ হাজার মেট্রিক টন সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ৭০ শতাংশ কাঁচামাল পরিবেশবান্ধব উৎস থেকে সংগ্রহ করা হয়। আধুনিক পরিবেশবান্ধব যন্ত্রপাতির পাশাপাশি ক্যাপটিভ জেনারেটর থেকে নির্গত এক্সহস্ট গ্যাস পুনর্ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগানো হয়। এছাড়া প্রায় ১০ লাখ লিটার বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। ১২ হাজারের বেশি গাছ সমৃদ্ধ সবুজ পরিবেশও পাহাড়তলী টেক্সটাইলসকে আন্তর্জাতিক তৈরি পোশাক ব্র্যান্ডগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

পাহাড়তলী টেক্সটাইলসের এ অর্জন বাংলাদেশের শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।

এই বিভাগের সব খবর

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা প্রায় নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি...

রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। সোমবার (১০ আগস্ট) রাতে ফলের...

সর্বশেষ

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে, কে হবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব?

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে পারেন বিএনপির মহাসচিব এবং স্থানীয়...

রিয়াজউদ্দিন বাজারে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে প্রায়...

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১...

চট্টগ্রামসহ আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি...

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার...