শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা বাড়তে যাচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বজুড়ে বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা। জানা গেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে তেলের চাহিদা দুই শতাংশের বেশি বাড়বে। এ সময় প্রতিদিন প্রায় ১০ কোটি ২০ লাখ ব্যারেল তেলের প্রয়োজন হবে। কিন্তু এরই মধ্যে বিভিন্ন দেশে বেড়েছে তেলের দাম। দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি।

বুধবার (১৫ জুন) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে।

প্যারিসিভিত্তিক জ্বালানি সংস্থাটি তাদের মাসিক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।

আইইএ জানায়, অর্থনৈতিক ঝুঁকি ক্রমেই বাড়ছে, এরই মধ্যে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্প্রতি নিম্নমুখী পর্যবেক্ষণ দিয়েছে। এসময় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে তেলের চাহিদা বাড়তে পারে দুই দশমিক দুই শতাংশ। অর্থাৎ চাহিদা করোনা মহামারির আগের পর্যায়ে চলে যেতে পারে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উন্নত অর্থনীতিগুলো ২০২২ সালে সর্বাধিক চাহিদা বৃদ্ধির জন্য দায়ী হবে। এক্ষেত্রে ২০২৩ সালে নেতৃত্ব দিতে পারে চীন। কারণ দেশটি করোনা বিধিনিষেধ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।

চাহিদা পুনরুদ্ধার ও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে এরই মধ্যে তেলের দাম বেড়েছে। মার্চে ব্যারেল প্রতি তেলের দাম রেকর্ড ১৩৯ ডলারে দাঁড়ায়। বুধবার (১৫ জুন) ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ১২০ ডলার।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...