রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

গতরাতে ডারবানে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ৪৯ দশমিক ৩ ওভার ব্যাট করে ২৫৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

আলেকজান্দ্রা ক্যান্ডলার সর্বোচ্চ ৮৫ রান করেন। ১০৭ বল খেলে ৬টি চার মারেন তিনি।

এ ছাড়া মিয়ানে স্মিট ৪৯ এবং ফায়ে টানিক্লিফে ২৭ রান করেন।

বল হাতে বাংলাদেশের হাবিবা ইসলাম ৩টি, ফাতেমা জাহান ও সাবিকুন নাহার জেসমিন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ৪০ দশমিক ১ ওভারে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওপেনার মুর্শিদা খাতুন সর্বোচ্চ ৬১ রান করেন। ৮৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি মারেন তিনি।

এছাড়া, আফিয়া আসিমা ৩১, জান্নাতুল ফেরদৌস ২০ ও লতা মন্ডল ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৫ রান। এরমধ্যে ওয়াইড ছিল ২৮টি।

দক্ষিণ আফ্রিকার লুয়ান্ডা এনজুজা ও মিয়ানে স্মিট ৩টি করে উইকেট নেন।

আগামী ৩ আগস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...