বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। সেজন্য নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি কর্ডলাইন স্থাপন করার জন্য ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।

আজ বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমে যাবে। সে ক্ষেত্রে এক ঘণ্টা ২০ মিনিট সময় কমে আসবে।

এর আগে, প্রতিমন্ত্রী কক্সবাজার থেকে দোহাজারি পর্যন্ত রেলপথ পরিদর্শন করেন।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘পর্যটক ও সাধারণ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করার চিন্তা করছি। এতে এ রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে- সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে রেলপথে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করা।’

তিনি জানান, আমি কক্সবাজার থেকে চকরিয়া হয়ে দোহাজারী পর্যন্ত এসেছি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন তৈরি করার সময় প্রায় দুই লাখ ৪০ হাজার গাছ কর্তন করা হয়েছিল। সেগুলোর পরিবর্তে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো বর্তমানে কী অবস্থায় আছে তা সরেজমিন দেখেছি। সেখানে যদি গাছের কোনো ঘাটতি, থাকে সেগুলো যাতে পূরণ করা যায় সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

রেলের বিভিন্ন জায়গা দখল করে মাদকের আখড়া প্রতিষ্ঠিত হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, মাদক প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করেছে। শুধু রেল নয়, মাদকের বিরুদ্ধে সারা দেশে অভিযান চলছে। সুতরাং মাদকের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। মাদকের মঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। সুতরাং আমাদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের ব্যাপারে যেসব অভিযোগ আমরা পাই, সেগুলো তদন্ত কমিটি করার মাধ্যমে তদন্ত কমিটির যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করা হয়। যেকোনো অভিযোগ পেলে সেটা তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুনভাবে রেলের কোনো জায়গা লিজ দেওয়া হবে না। ইতোমধ্যে যেগুলো লিজ দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে যেসব বাতিল করার প্রয়োজন সেগুলো বাতিল করা হবে। বর্তমানে রেলের টেন্ডার প্রক্রিয়ায় দলীয়করণ করার কোনো সুযোগ নেই। তারপরও আমরা যদি কোনো অভিযোগ পাই, অবশ্যই সেগুলো সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...