বুধবার, ২৯ জুলাই ২০২৬

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আবেদনটি আজ (সিএমপি) কার্যতালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ।

আজকের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য হিসেবে শপথ পড়িয়েছেন এবং তিনি পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন। তবে হাইকোর্টের রায়টির বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে একটি সিএমপি (সিভিল মিসলেনিয়াস পিটিশন) ফাইল করা হয়েছিল। সে সিএমপি’র ওপর আপিল বিভাগে দুই দিন শুনানির পর আজ আদেশের দিন ধার্য ছিল।’
তিনি বলেন, অন্যদিকে হাইকোর্টের দেওয়া আগের রায়টি গতকাল পূর্নাঙ্গ প্রকাশিত হয়। এই প্রেক্ষাপটে আজ আপিল বিভাগ জামায়াতের প্রার্থীর (সিএমপি) কার্যতালিকা থেকে বাদের আদেশ দেন। এখন অপর পক্ষ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে (সিপি) নিয়মিত আপিল করতে পারবেন।

আজকের আদেশের ফলাফল প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের আহকের আদেশের পর এটা বলতে পারি যে সরোয়ার আলমগীর এমপি হিসেবে যে শপথ নিয়েছেন বা পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন সেটি অব্যাহত রাখতে এবং তার দায়িত্ব পালনে কোন বাধা থাকল না।

আদালতে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সরোয়ারের আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনে (ইসি)। তবে প্রার্থিতা ফিরে পেতে সরোয়ার আলমগীরের করা রিটশুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে স্থগিত রাখা হয়। একপর্যায়ে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসি’র সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের সে রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার আলমগীর সংসদ সদস্যের শপথ নেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্তো...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...