রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ পেসার মুশফিক হাসান।

ইনজুরির কারণে টেস্ট দলে সুযোগ হয়নি পেসার নাহিদ রানার। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মুশফিক। এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ২০২৪ সালে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের জন্যও বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন মুশফিক। কিন্তু দেশের হয়ে কখনোই খেলার সুযোগ পাননি এই ডান-হাতি পেসার।

মুশফিক ছাড়াও অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পেস আক্রমণে আরও আছেন- তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

ইনজুরির কারনে প্রথম টেস্টের দলে নেই উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে লিটন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরলেন ওপেনার সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর দেশের হয়ে ১৬ টেস্টে ৮৩১ রান করেন সৌম্য।

এক বছর পর টেস্ট দলে ফিরেছেন ২০২৪ সালে টেস্ট অভিষেক হওয়া উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। গেল বছরের জুনে শ্রীলংকার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। সাদা পোশাকে জাতীয় দলের হয়ে ৬ টেস্টে ৩৩৭ রান করেছেন তিনি।

১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

১৩ আগস্ট থেকে ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অসিদের ডেরায় টেস্ট খেলেছিল টাইগাররা। ঐবার দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...