রবিবার, ২১ জুন ২০২৬

আলীকদমের দুর্গম পাহাড় থেকে আরো ১৭ বিদেশি গরু আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবৈধভাবে আসা আরো ১৭টি বিদেশি গরু আটক করেছে ৫৭ বিজিবি’র সদস্যরা। উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম পাহাড়ি মিরিন চর পয়েন্টে চোরাচালানিদের কবল থেকে এসব গরু আটক করা হয়। আটক গরুগুলোর মূল্য প্রায় ২২ লাখ ৯৫ হাজার টাকা হবে বলে ধারণা করা হয়েছে। বিজিবি কর্র্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে। বুধবার বিকাল পর্যন্ত আটক গরুগুলো বিজিবি’র হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ত্রি-দেশিয় একটি চক্র সীমান্তে চোরাচালান কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি কোরবানীর মৌসুমকে সামনে রেখে গরু বাজারজাতে বাংলাদেশকে টার্গেট করে চক্রটি। এ ধারাবাহিকতায় ভৌগোলিকভাবে অনুকূল হওয়ায় থাইল্যান্ড থেকে অবৈধভাবে গরু মিয়ানমার হয়ে আলীকদম-নাইক্ষ্যংছড়ির পাহাড়ি সীমান্ত পথ অতিক্রম করে বাংলাদেশে এনে বিক্রির জন্য মওজুত করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ৫৭ বিজিবি’র অধিনায়কের নেতৃত্বে ৪০ সদস্যের একটি দল মেরিন চর নামক স্থানে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে চোরা কারবারিরা গরু রেখে গা ঢাকা দেয়। পরে ঘটনাস্থল থেকে ১৭টি থাইল্যান্ডের গরু আটক করে বিজিবি সদস্যরা। এর আগেও বিজিবি সদস্যরা ৪০টি ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ২৫টি বিদেশি গরু আটক করে নিলামে বিক্রি করে দেন।
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম বলেন, বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৭ গরু আটকের বিষয়টি জানতে পেরেছি। তিনি জানান, দীর্ঘদিন ধরে অবৈধ চোরাই পথে থাইল্যান্ড ও মায়ানমার হতে গরু পাচার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। গরুগুলো এদেশের নয়, তাই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গরুগুলো আটক করা হচ্ছে। কোন অবস্থায় অবৈধ চোরাই পথে আসা গরু পাচারের সুযোগ দেওয়া হবেনা। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...