শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

লোকনাথ বাবার ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় এক বাসা থেকে স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে নেওয়া অধিকাংশ স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে খুলশি থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

খুলশী থানার পুলিশ জানায়, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তাঁর বাড়ি ঝালকাঠী সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার বদ্দারহাট এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলশী থানার আমবাগান আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে ক্যাপ্টেন সাহেবের বিল্ডিংয়ের নিচতলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অজিত ঘোষ (৬০) খুলশী থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বাসার কলিং বেল বাজিয়ে নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা ‘লোকনাথ বাবার ভক্ত’ হিসেবে পরিচয় দেন। পরে ‘জয় বাবা লোকনাথ’ বলে ভক্তির ভাব প্রকাশ করে প্রথমে ১১ টাকা এবং পরে চাল চান। একপর্যায়ে নানা কৌশলে ভুক্তভোগী ও তাঁর স্ত্রীর বিশ্বাস অর্জন করে ঘরে থাকা প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যান।

খবর পেয়ে খুলশী থানার পুলিশ তদন্ত শুরু করে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজের তত্ত্বাবধানে, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ঘটনার প্রায় ১৪ ঘণ্টার মধ্যে নগরের কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতাহারের পাঁচটি অংশ, একটি স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি মুঠোফোন, ১৪ হাজার টাকা এবং একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের সব খবর

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়েতে দীর্ঘ সফর...

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে...

সর্বশেষ

অস্ট্রেলিয়া সফরের আগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বিসিবি

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের দুই ম্যাচের টেস্ট...

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয়...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুদের থাবা, মালামালসহ আটক ১৬

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই মালামালসহ...

শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ভারতের বিভিন্ন স্থানে

একের পর এক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা....