বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কলেজছাত্রীকে ধর্ষণে, চট্টগ্রামে এনসিপি নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বন্দর থানার সংগঠক আফতাব মজুমদার ওরফে জয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে আফতাবকে আটক করে চান্দগাঁও থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আফতাব নগরীর খুলশী থানার ওয়ারলেস মুরগীর ফার্ম এলাকার বাসিন্দা মোঃ আবছারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাঁকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তী সময়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে ভুক্তভোগী তরুণী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী স্বজনদের সঙ্গে আলোচনা করে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, প্রলোভন দেখিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করেই তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বিয়ের কথা বলতেই অভিযুক্ত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...