সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালগুলোতে টিকাগ্রহীতাদের ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মেমন হাসপাতালসহ ১১টি চিকিৎসাকেন্দ্রে চলছে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম। কিন্তু সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একদিকে করোনার ভয়াবহ ছোবল, অন্যদিকে টিকা গ্রহণে বয়সসীমা শিথিলের কারণে চট্টগ্রামে প্রতিনিয়তই টিকার চাহিদা বাড়ছে। স্বাস্থ্যবিধি মানা না হলে এ রোগের প্রকোপ কোনভাবেই কমানো সম্ভব হবে না বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সরেজমিনে নগরীর সদরঘাট সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা গেছে, টিকাপ্রার্থীরা হাসপাতালের সম্মুখ সড়কের ওপরেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সেখানে সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না । অনেকে গাদাগাদি করে দাঁড়িয়েছেন টিকাগ্রহীতাদের সারিতে।

এসময় মেমন হাসপাতালে আলাপ হয় টিকা নিতে আসা পশ্চিম মাদারবাড়ির জান্নাতুর রহমানের সাথে। তিনি সিটিজিনিউজকে বলেন, ‘সকাল ৭টায় এসেছিলাম, এখন দুপুর ২ টা বাজছে, কিন্তু এখনও অবধি ভ্যাকসিন নিতে পারি নাই। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো ভুলে গিয়েছিলাম।’

তাছাড়া সারিতে না দাঁড়িয়েও অনেকে টিকা নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ভোগান্তির কারণে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হচ্ছে না অভিযোগ করেছেন সেখানে চিকিৎসা নিতে আসা একধিক রোগী ও স্বজনেরা।

সদরঘাট থেকে আসা ৭০ বছরের বৃদ্ধ আফজাল হোসেন বলেন, ‘আমি সুস্থাবস্থায় টিকা নিতে এসেছিলাম, এখনো টিকা নিতে পারি নাই। কিন্তু এখন আমি অসুস্থ বোধ করছি।’

এদিকে টিকা নিতে গিয়ে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন অনেকে। এ প্রসঙ্গে আলাপকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধূরী বলেন, ‘চট্টগ্রামে করোনার প্রকোপ প্রতিনিয়ত বাড়ছে।এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিকল্প কিছু নাই। অথচ স্বাস্থ্যবিধি মানা না হলে, কেবল টিকা গ্রহণেই এ রোগে আক্রান্তের হার কোনভাবেই কমিয়ে আনা সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘৭ আগস্ট থেকে নগরের ওয়ার্ড আর উপজেলার ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের যে প্রক্রিয়া শুরু হচ্ছে তাতে হাসপাতালগুলোর চাপ অনেকটাই কমে আসবে । বর্তমানে অসুস্থ ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দিতে গিয়ে হাসপাতারগুলোতে টিকা প্রদানে সাময়িক কিছু সমস্যা হচ্ছে । আশা করছি আগামী ৭ তারিখের পর এ চিত্র পাল্টাবে।’

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...