বুধবার, ২২ জুলাই ২০২৬

জঙ্গল সলিমপুরের সড়কে সিডিএর আপত্তি, বিকল্প রুটের প্রস্তাব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়কের মধ্যে দুটি সলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের প্রস্তাবে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা, পরিবেশ ও বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সলিমপুর আবাসিক এলাকায় প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। এমন একটি এলাকার সঙ্গে সংরক্ষিত ও শান্ত আবাসিক এলাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন করা হলে বাসিন্দাদের নিরাপত্তা ও আবাসিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানীয় প্লট মালিকদের মতামত নিয়ে বিকল্প স্থানে সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘জঙ্গল সলিমপুরের সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। তবে প্রয়োজন হলে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। স্থায়ীভাবে আবাসিক এলাকার ভেতর দিয়ে সড়ক নির্মাণ করা সমীচীন হবে না।’

তিনি আরও বলেন, ‘প্লট মালিকদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। এখন প্রস্তাবিত বিকল্প পথের সম্ভাব্য ব্যয় নির্ধারণের পর সেনাবাহিনী এ বিষয়ে সিডিএকে পরবর্তী অগ্রগতির তথ্য জানাবে।’

মতবিনিময় সভায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস ও পানি সংকটের বিষয়ে তিনি বলেন, ‘দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ওয়াসা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং পর্যায়ক্রমে এলাকার নাগরিকদের গ্যাস ও পানিসহ অন্যান্য ভোগান্তি নিরসনে উদ্যোগ নেওয়া হবে।’

সভা ও পরিদর্শনে সিডিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...