রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার ‘কিউডেঙ্গা’ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

তীব্র ফ্লুর মতো উপসর্গ ও শরীরজুড়ে তীব্র ব্যথা সৃষ্টি করা ডেঙ্গু বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। তাপমাত্রা বৃদ্ধি এবং ঘনবসতিপূর্ণ শহরের বিস্তার এ রোগের সংক্রমণ বাড়িয়ে তুলেছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকার গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনার পর ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের ডেঙ্গু প্রতিরোধে এ টিকা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।’

কিউডেঙ্গা টিকা দুটি ডোজে দেওয়া হয়। দুই ডোজের মধ্যে তিন মাসের ব্যবধান রাখতে হয়।

টিকার উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তাকেদা ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।

এই টিকা ডেঙ্গু ভাইরাসের চারটি ধরণ থেকেই সুরক্ষা দেয়। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪২টি দেশে এটি অনুমোদিত।

টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রাক্-যোগ্যতার স্বীকৃতিও পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত এর নিরাপত্তা নিয়ে বড় ধরণের কোনো উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার ধরণে পরিবর্তনের কারণে সাম্প্রতিক দশকগুলোতে ডেঙ্গুর বিস্তার দ্রুত বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হন।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ভারতে ১০ লক্ষাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতের নিজস্ব ডেঙ্গু টিকাও অনুমোদনের পথে রয়েছে। প্যানাসিয়া বায়োটেকের উদ্ভাবিত ‘ডেঙ্গিঅল’  বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার শেষ ধাপে রয়েছে।

অনুমোদন পেলে এটি হবে বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাগুলোর একটি।

এই বিভাগের সব খবর

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আমাদের স্থানীয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সার্জারি,...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড) দুই দশকের পথচলা পূর্ণ করেছে। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী...

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি...

কর্ণফুলী ইপিজেড : দুই দশকে রপ্তানি ছাড়িয়েছে ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে কর্ণফুলী রপ্তানি...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...