মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাকিরা, বিটিএস থেকে টম ক্রুজ, বিশ্বকাপ ফাইনালে তারকাদের ঝলক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল রাতে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে এবারের ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। খেলার আগে মাঝবিরতিতে এবারের আসর ছিল তারকাময়। গ্যালারিতেও হাজির ছিলেন হলিউড তারকা।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নজিরবিহীন এক হাফটাইম শো। পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কে-পপ সুপার গ্রুপ বিটিএসের পরিবেশনায় জমে ওঠে পুরো স্টেডিয়াম। অনেকে এ আয়োজনকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপার বোল হাফটাইম শোর সঙ্গেও তুলনা করছেন।
হাফটাইমে ম্যাডোনা তাঁর জনপ্রিয় গান ‘মিউজিক’ পরিবেশন করেন। স্টেডিয়ামের নিচের টানেল থেকে নাটকীয়ভাবে তাঁর মঞ্চে ওঠা দর্শকদের চমকে দেয়। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনিও।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করা কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় আবারও একই মঞ্চে দর্শকদের মাতিয়ে তোলেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে তিন বছরের বিরতির পর আবার একসঙ্গে বিশ্বমঞ্চে পারফর্ম করে। তাদের পরিবেশনা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে তিন বছরের বিরতির পর আবার একসঙ্গে বিশ্বমঞ্চে পারফর্ম করে। তাদের পরিবেশনা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

গিটার হাতে মঞ্চে ওঠেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। রঙিন আলোকসজ্জা, আতশবাজি ও বিশাল মঞ্চসজ্জায় পুরো স্টেডিয়াম উৎসবের রূপ নেয়।

কাইলি জেনার ও তাঁর সঙ্গী টিমোথি শ্যালামে। ফাইনাল দেখতে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীতজগতের বহু পরিচিত মুখ। বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তাঁর স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যামসহ আরও অনেক তারকা ম্যাচ উপভোগ করেন।

কাইলি জেনার ও তাঁর সঙ্গী টিমোথি শ্যালামে। ফাইনাল দেখতে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীতজগতের বহু পরিচিত মুখ। বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তাঁর স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যামসহ আরও অনেক তারকা ম্যাচ উপভোগ করেন।

ছিলেন অভিনেতা ম্যাট ডেমন ও তাঁর স্ত্রী লুসিয়ানা বোজান বারোসো। এদিন লুসিয়ানা হাজির হন আর্জেন্টিনার জার্সি পরে। গ্যালারিতে ম্যাট ডেমনকে দেখে অনেকে রসিকতা করে অন্তর্জালে লিখেছেন, ‘যাক, অডিসিয়ুস তাহলে এবার ঘরে ফিরেছে।’ এটা সদ্য মুক্তি পাওয়া ‘দ্য অডিসি’ সিনেমায় অভিনয় করা ডেমনের চরিত্রের সঙ্গে মিলিয়ে বলা, সেটা বলার অপেক্ষা রাখে না।

খেলা শুরুর আগে সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন।

এরপর মঞ্চে উঠে অভিনেতা টম ক্রুজ ফুটবলের ঐক্যের শক্তি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা মহত্ত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছি। ফুটবল এমন একটি ভাষা, যার কোনো শব্দ নেই, কিন্তু যা মানুষকে একত্র করে।’

এদিন ফাইনাল দেখতে হাজির ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা মোহনলাল। এখন ‘দৃশ্যম ৩’ সিনেমা দিয়ে আলোচনায় তিনি।

এই বিভাগের সব খবর

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে...

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার ‘কিউডেঙ্গা’ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তীব্র...

কবিতা গান কথামালায় স্বাধীন এর বর্ষা উৎসব সম্পন্ন

গত ১৮ জুলাই শনিবার স্বাধীন স্বাধীন প্রকাশন ও স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ষা উৎসব পালন করা হয়। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব...

সর্বশেষ

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি...

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। দেশটির...

কবিতা গান কথামালায় স্বাধীন এর বর্ষা উৎসব সম্পন্ন

গত ১৮ জুলাই শনিবার স্বাধীন স্বাধীন প্রকাশন ও স্বাধীন...

মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সোমবার দেশে ফিরে মাদ্রিদের রাস্তায় খোলা...

চট্টগ্রামে স্ত্রীকে হোটেলে নিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

হাটহাজারীতে চা দোকান কর্মচারী কিশোরের আত্মহত্যা

​চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (১৬) নামের এক চা দোকান কর্মচারীর...