শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

- Advertisement -
Single page 1st Paragraph

‘বাংলাদেশে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২০ শতাংশ নারী জিনগত কারণে এ রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়াও বিচ্ছিন্ন যেকোনো কারণেও ওভারিয়ান ক্যান্সারে নারী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। নারীরা সাধারণত যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে একটি ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার। সাধারণত পঞ্চাশোর্ধ নারীরা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন।’

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে ওভারিয়ান ক্যান্সার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য প্রকাশ করেন।
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ প্রফেসর ডা. রোকেয়া বেগম ও ঢাকার প্রফেসর ডা. সাবেরা খাতুন। সেমিনারে মূল বক্তা ছিলেন কলকাতার ‘আমরি’ হাসপাতালের গাইনোকলজিক্যাল অনকোলজিস্ট ডা. রাহুল রায় চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা রশীদ স্বাতির সঞ্চালনায় ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা, অপারেশন ও ওষুধ প্রয়োগের ক্ষেত্রে নবউদ্ভাবিত পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নেন ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, চমেকের অধ্যক্ষ ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাহেনা আকতার, ওজিএসবি’র জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া, প্রাক্তন সভাপতি প্রফেসর ডা. রওশন মোরশেদ, মেরিন সিটি মেডিকেল কলেজের গাইনী বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শামীমা সিদ্দিকা, প্রফেসর ডা. নাসরিন বানু ও ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। সেমিনারে চট্টগ্রামের সকল পর্যায়ের স্ত্রী রোগ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ওভারিয়ান ক্যান্সারের হার উদ্বেগজনক। নারীর প্রজননতন্ত্রের ক্যান্সারসমূহের মধ্যে জরায়ুমুখ ক্যান্সারের পরেই ওভারিয়ান ক্যান্সারের অবস্থান। এই ক্যান্সার ডিম্বাশয়কে সংক্রমিত করে এবং যতক্ষণ পর্যন্ত পেলভিক জোনে (শ্রোণি এলাকা) ও পেটে না ছড়ায় ততক্ষণ পর্যন্ত বুঝা যায় না। এই ক্যান্সারের প্রাথমিক উপসর্গ একেবারে নাই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে ব্যথা হয় না। তারপরও যে লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয় তার একটি হলো- ক্ষুধামন্দা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...