সোমবার, ২৯ জুন ২০২৬

সংগীত শিল্পী ফাহমিদার বিরুদ্ধে আদালতের ব্যতিক্রমী রায়

- Advertisement -
Single page 1st Paragraph

এক শিল্পীর বিরুদ্ধে কটূক্তি করায় মানহানির একটি মামলায় সংগীত শিল্পী ফাহমিদা রহমানকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। এ রায়ে ফাহমিদা রাহমানের ছয়মাসের কারাদণ্ডের বদলে সংগীত শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে ছয়মাস পর্যন্ত গান শেখানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তার উপস্থিতিতে এ রায় দেন।

এছাড়া আসামিকে বাংলাদেশ টেলিভিশনে আসামির গাওয়া দুইটি গানের সম্মানি (টাকা) নিয়ে সে টাকায় কবি নজরুল ইসলাম বা তাঁকে নিয়ে লেখা বই জেলা শিল্পকলা একাডেমিতে প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।
দণ্ডপ্রাপ্ত ফাহমিদা রহমান বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি চট্টগ্রাম ওয়াসায় কর্মরত রয়েছেন।

বাদীর আইনজীবী মো. কামরুল আযম চৌধুরী টিপু বলেন, আসামি একজন মহিলা এবং সংগীত শিল্পী। তাই তাঁকে ছয়মাসের কারাদÐের বদলে ছয়মাস পর্যন্ত শিক্ষার্থীদের বিনা বেতনে গান শেখানো, পরবর্তীতে টেলিভিশনে গাওয়া দুটি গান ফ্রিতে গাইতে হবে বা অর্জিত সম্মানীর টাকায় বই কিনে শিল্পকলায় প্রদান করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব কর্ম সম্পাদন হয়েছে কিনা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আদালতকে জানাতে হবে। আসামি শর্ত ভঙ্গ করলে আদালত আসামিকে কারাদণ্ডের আদেশ দিতে পারবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেন চট্টগ্রামের শিল্পীরা। সেখান থেকে বের হওয়ার পর সার্কিট হাউস চত্বরে বেতার টেলিভিশনের আরেক শিল্পী আলাউদ্দিন তাহেরকে প্রকাশ্যে কটুক্তি করেন ফাহমিদা। ১৩ ফেব্রুয়ারি একটি প্রথম সারির নিউজপোর্টাল ও একটি স্থানীয় দৈনিকে আলাউদ্দিন তাহেরের নামে মিথ্যে বক্তব্যে উপস্থাপন করেন। এতে বলা হয়, আলাউদ্দিন তাহের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে সংগীতে দুর্নীতির মাধ্যমে এক বছরে তিনটি গ্রেডেশন নিয়েছেন।

এ ঘটনায় ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি ফাহমিদার বিরুদ্ধে আলাউদ্দিন তাহের আদালতে মামলা করেন। পরের বছর ২০ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ৫ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আসামির বিরুদ্ধে ছয়মাসের কারাদণ্ডের বদলে ছয়মাস পর্যন্ত শর্তসাপেক্ষে কারাগারের বাইরে থেকে সাজাভোগ করার এ রায় দেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...