বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় এবং নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, জঙ্গল ছলিমপুরে মারা যাওয়া ১০ মাসের শিশুটির নাম আশরাফুল ইসলাম, সে ওই এলাকার মঈনউদ্দিনের ছেলে।

“কয়েকদিন ধরে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে আমরা মাইকিং করে আসছি। কিন্তু পরিবারটি সেখান থেকে সরেনি। সকালে বৃষ্টির মধ্যে পাহাড়ের মাটি ধসে ঘরের ওপর পড়লে শিশুটির মৃত্যু হয়,” বলেন ইউএনও।

তিনি গণমাধ্যমকে বলেন, “নিহত শিশুটির দাফনের জন্য আমরা ২৫ হাজার টাকা দিয়েছি। পরিবারটিকে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগরীর চশমা হিল ২ নম্বর গলির বাবু কলোনিতে পাহাড় ধসে সামিয়া নামের ১২ বছর বয়সি একটি মেয়ের মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার এসআই রিয়াজুল সালেহীন গণমাধ্যমকে বলেন, কলোনিতে পাহাড়ের পাদদেশে ছয়টি ঘর ছিল। তার মধ্যে ৩ ও ৪ নম্বর ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে এবং ৩ নম্বর ঘরে সামিয়ার মৃত্যু হয়।

টানা চতুর্থ দিনের মত ভারি বর্ষণ চলছে চট্টগ্রামে। নগরীর বিভিন্ন এলাকা এখনো জলাবদ্ধ। তাতে ভোগান্তিতে পড়ছে পথে বের হওয়া নগরবাসী।

আবহাওয়া অফিসের পতেঙ্গা কেন্দ্র জানিয়েছে, বুধবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বন্দর নগরীতে।

মঙ্গলবার বৃষ্টিতে পাহাড় ধসে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে রেনু আক্তার নামে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

আর নগরীর রহমান নগর এলাকায় ঘরের ওপর দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় শফিকুল ইসলাম নামে ৩২ বছর বয়সি এক যুবকের।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...