রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন-২০২৬। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন চৌধুরী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।

শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে মো. নূর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী এবং নির্বাহী সদস্য পদে মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন ও একেএম সাইফুল্লাহ সাইদ নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটদান শেষে পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সদস্যদের মধ্যে উৎসবের আমেজ ছিল। নির্বাচিত নেতৃত্ব সবার সমন্বয়ে এ শিল্পকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শিপ ব্রেকিং শিল্প দেশের লোহাজাত কাঁচামালের অন্যতম প্রধান উৎস। এ শিল্পের উন্নয়ন দেশের স্টিল খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও এসএন করপোরেশনের মালিক শওকত আলী চৌধুরী বলেন, পরিবেশবান্ধব গ্রিন শিপ ইয়ার্ড গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। সরকারের কাছে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা ও দাবি তুলে ধরা হবে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি বলেন, এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...