বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাধীন পরিবারের এই অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে ভূমিকা রাখবে : সিডিএ চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এতিম ও দুঃস্থ পথশিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত এতিম শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানটি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস এবং জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চাকে আরও বেগবান করার একটি আন্তরিক উদ্যোগ। স্বাধীন পরিবারের এই অনন্য অসাধারণ কর্মকাণ্ড মানবিক মানুষ তৈরিতে নিশ্চিতভাবে অবদান রাখবে। স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে সংগঠনের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার সেলিম মোঃ জানে আলম, প্রখ্যাত সংগীতশিল্পী আবদুল মান্নান রানা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আবদুল মাবুদ।
কবি, আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দির সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজন কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ বেলাল মিয়া, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দীন চৌধুরী ইভান, আয়োজন কমিটির আহবায়ক এডভোকেট তুতুল বাহার, সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম আজাদ, হামিদুল হক চৌধুরী, সেলিম উদ্দিন, রেজাউর রহমান, ইসমাইল হোসেন নিশান, এডভোকেট এস.এম আজিজ, আলমগীর ইমন, মোহাম্মদ আজিম উদ্দিন, তাসলিমা বেগম মুক্তা, জাহাঙ্গীর হোসেন, এমএইচ সুপন, শহীদুল আলম, ছেনোয়ারা বেগম ডলি, তাহিয়া প্রমুখ।
প্রথম পর্বে শিশুদের নিয়ে সাহিত্য আড্ডায় বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, অধ্যাপক কবি গোফরান উদ্দিন টিটু, কবি বিদ্যুৎ কুমার দাশ, লেখক নেছার আহমেদ খান, খোরশেদুল আনোয়ার নাজমা নাহিদ, সংগীতশিল্পী সুমি চৌধুরী।


সাংগঠনিক সম্মাননাপ্রাপ্তরা হলেন হাজী মোহাম্মদ বেলাল মিয়া, রেজাউর রহমান, কাজী মোজাম্মেল হক মানিক, সাহাব উদ্দীন শিহাব। সংগীত পরিবেশন করেন বেতার-টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী বৈশাখী দাস, নৃত্য পরিবেশন করেন নৃত্যপ্রভা নৃত্যদল ও কৃত্তিকা নৃত্যালয়।
সুবিধা বঞ্চিত শিশুদেরকে পরিবার নিয়ে খাওয়ার জন্য আম, ড্রাগন ফল, কমলা, আনারস উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেষ দিকে শিশুদের নিয়ে কেক কেটে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি সংগঠনের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু বলেন, এই মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা আর্থিক সহযোগিতা, শারীরিক পরিশ্রম, মানসিক অনুপ্রেরণা ও মূল্যবান সময় দিয়ে পাশে ছিলেন এবং যারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেছেন সবার প্রতি স্বাধীন পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে। স্বাধীন পরিবার বিশ্বাস করে সকলের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতেও সকলের অব্যাহত সহযোগিতা স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের সমাজকল্যাণমূলক, সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...