শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

লাহোরে ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের লাহোর শহরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

মঙ্গলবার বিকালে লাহোরের কাহনা এলাকার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। তবে অধিকাংশের বয়স ৯ বছরের কম।

পাঞ্জাব প্রদেশের জরুরি পরিষেবা জানিয়েছে, উদ্ধারকারীরা কোচিং সেন্টারটির ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের ও ৩০ বছর বয়সী একজন নারী শিক্ষককে উদ্ধার করেন। সেখানে প্রায় ২২ জন শিশু ও ওই নারী শিক্ষক ছিলেন।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেসক্যু ১১২২ এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ওই নারী শিক্ষক ও আহত আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজম বোখারি জানান, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে কোচিং সেন্টারটির নিবন্ধনহীন আর সেটি ব্যক্তিগত মালিকানাধীন এক আবাসিক ভবনের ভেতরে জীর্ণ একটি ছাদের নিচে ছিল।

 

সন্তান হারানো মায়েদের কান্না। ছবি: রয়টার্সসন্তান হারানো মায়েদের কান্না। ছবি: সংগৃহীত

রয়টার্স লিখেছে, পাকিস্তানে এ ধরনের কোচিং সেন্টার ছড়িয়ে আছে। এসব কোচিং সেন্টারে শিশুরা স্কুল সময়ের বাইরে অতিরিক্ত পাঠ গ্রহণ করে।

এক বিবৃতিতে বোখারি বলেছেন, “যদি অবহেলা, অসতর্কতা বা আইন লঙ্ঘন প্রমাণিত হয় তাহলে দায়ীদের কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।”

বিবৃতিতে বোখারি জানিয়েছেন, বর্ষা মৌসুমের আগে অনিরাপদ ভবনগুলো জরিপ করতে এবং অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কঠোর নিয়মকানুন চালু করতে প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শিশুদের মৃত্যু গভীর শোকা প্রকাশ করেছেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

অর্ধশতাব্দীর সীরতুন্নবী (সা.) আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আয়োজিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (সা.) মাহফিলের সমাপনী দিবস বা আখেরি মোনাজাতের দিন আজ ১২ সেপ্টেম্বর। ১৯৭২ সাল থেকে ধারাবাহিকভাবে...

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার (১২...

সর্বশেষ

অর্ধশতাব্দীর সীরতুন্নবী (সা.) আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে আয়োজিত ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী...

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে...

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ ৪: নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে...

জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন মিমি চক্রবর্তী, ডিসেম্বরে বিয়ের গুঞ্জন

টালিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর, জনপ্রিয় ও প্রথম সারির অভিনেত্রী...

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে...

এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন...