মাওলানা সৈয়দ আহমদুল হক “কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক যুদ্ধ নয় এটি সত্য, ধৈর্য, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের অনন্য শিক্ষা” এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মাসিক মহিলা মাহফিল ২৭ জুন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
“কারবালার মূল শিক্ষা: সত্যের উপর অবিচল থাকা, ধৈর্য ও ত্যাগ” শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন- বোয়ালখালী গোমদন্ডী দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন ও আগ্রাবাদ চৌমুহনী সৈয়দ হাসান আলী জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদুল হক। তিনি বলেন, ইমাম হোসাইন (রা.) অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করেননি। তিনি প্রমাণ করেছেন যে, সত্যের পথে অবিচল থাকলে দুনিয়াবি ক্ষতি হলেও আখেরাতের সফলতা নিশ্চিত। কারবালার আরেকটি বড় শিক্ষা হল সবর। অবর্ণনীয় কষ্ট ও পিপাসায় কাতর শিশুপুত্র এবং প্রিয়জনের শাহাদাতের মধ্যেও ইমাম হোসাইন (রা.) আল্লাহ ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন। তিনি আরো বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক যুদ্ধ নয় এটি সত্য, ধৈর্য, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগের অনন্য শিক্ষা। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন জুলিয়া আক্তার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহজাদী ইয়াসমিন মুক্তা এবং সঞ্চালনা করেন নুসরাত জাহান ও নাজিয়া আক্তার জ্যোতি। মিলাদ কিয়ামের পর দেশের কল্যাণ কামনা ও বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য সাহায্য কামনা করে মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানানো হয়।
