শুক্রবার, ২৬ জুন ২০২৬

শ্রীলঙ্কায় সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি ৩ দিন

- Advertisement -
Single page 1st Paragraph

সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটি তিন দিনের অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা সরকার। জ্বালানি ঘাটতি মোকাবিলা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতিই এমন উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

গত কয়েক মাস ধরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমেছে রেকর্ড পরিমাণ।

শ্রীলঙ্কায় সরকারি খাতে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ লাখ। দেশটিতে শনি ও রোববার দুদিন সাপ্তাহিক সরকারি ছুটি। সোমবার মন্ত্রিসভায় আগামী তিন মাসের জন্য শুক্রবারও ছুটির অনুমোদনের প্রস্তাব উত্থাপন করা হয়। জ্বালানি সঙ্কটের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সমস্যা লাঘব এবং তাদের কৃষিকাজে উৎসাহিত করতেই আরেকদিন ছুটি বাড়ানোর এই প্রস্তাব দেওয়া হয়।

সরকারী তথ্য অফিস এক বিবৃতিতে বলেছে, ‘প্রত্যাশিত খাদ্য ঘাটতির সমাধান হিসাবে তাদের বাড়ির উঠানে বা অন্য কোথাও কৃষিকাজে নিয়োজিত হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের এক কার্যদিবসের ছুটি দেওয়া উপযুক্ত বলে মনে হচ্ছে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...