বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমির সম্মাননা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য ইচ্ছাশক্তি আর একাগ্রতা মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। আর্থ–সামাজিক উন্নয়নকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সমাজ ও মানুষের জন্য যে কজন মানুষ কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, তাঁদের একজন রফিক আহামদ। গত চার দশক ধরে কাজ করে তিনি সমাজে প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। রফিক আহামদের নেতৃত্বে গড়া সংগঠন মমতা এখন দেশের সামাজিক উন্নয়নের সুনাম ছড়িয়েছে। হাজারো মানুষের খাবার, বাসস্থান আর আধুনিক জীবন গড়তে সহযোগিতা করছে।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য, একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব রফিক আহামদের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। গত ২৮ জুন একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, গল্পকার জিন্নাহ চৌধুরী, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, গল্পকার বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর ও কবি মর্জিনা আখতার।

বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন আলহাজ রফিক আহামদ। সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেওয়া হয়। এছাড়া শুভেচ্ছা জানান অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, কথাসাহিত্যিক নাসের রহমান, কবি জিএম জহির উদ্দীন, কবি আজিজ রাহমান, আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমা, প্রাবন্ধিক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, কবি তানভীর হাসান বিপ্লব, কবি সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি নিগার সুলতানা, কবি সিমলা চৌধুরী, গল্পকার রুনা তাসমিনা, ছড়াকার গৌতম কানুনগো, জোনাকী দত্ত প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...