শনিবার, ২৭ জুন ২০২৬

বাসায় গাঁজা চাষ করে কৃষক কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

কুষ্টিয়ায় কৌশলে বাসায় গাঁজার গাছ চাষ করে আসছিল এক কৃষক। গাছগুলো বেড়েও ৬ ফিটের হয়ে ওঠে; আর কয়েকদিন পরই কাটা হতো। তবে তার আগেই খবর পেয়ে পুলিশ গাছগুলো তুলে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর গাঁজাচাষি মো. ওয়াসিম আকরামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মো. ওয়াসিম আকরাম ওই গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার ড়ুরিয়া গ্রামের খালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘরে পাশে কৌশলে গাঁজার চাষ করছিলেন গাঁজাচাষি ওয়াসিম আকরাম। এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার ঘরের পাশে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় ৬ ফিট উচ্চতার ৮ আটটি গাছ জব্দ করে পুলিশ। গাছগুলোর ওজন প্রায় ৮ কেজি।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘরের পাশে কৌশলে গাঁজার চাষ করা হচ্ছিল। খবর পেয়ে ৮টি গাঁজার গাছ জব্দ করা হয়। পরে ওই চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। উক্ত মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেবি

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...